বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শাকিবের প্রিয়তমা ইধিকা পালের বিয়ে!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ মে ২০২৪, ১৫:৩৩

বিয়ে করছেন ইধিকা পাল - এমন শিরোনাম পিলে চমকানোর মতোই।জৈষ্ঠ্যের মেঘলা দিনে এমনই খবর দিলেন বাংলাদেশী তারকা শাকিব খানের প্রিয়তমা, অর্থাৎ কলকাতার তারকা ইধিকা পাল। এটুকু খবর দিয়েই থেমে থাকেননি পিলু সিরিয়ালের রঞ্জা, বরং বরের নামও জানিয়েছেন লাজুক হাসি নিয়ে। আর সেই বরকে কিন্তু সবারই চেনা। কী বুঝতে পারলেন না তো ?


টলিপাড়ার এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে সেজে ইধিকার দেখা মিললো। এত সাজ কেন ? প্রশ্ন রাখতেই নায়িকার সটান জবাব, ‘আমার বিয়ে’। এরপর বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন, ‘শিব’। তবে কনফিউসন দূর করতে জানিয়েছিলেন, শিব মানে মহাদেব! তবে হ্যাঁ, নিছক মজা করেই কিন্তু নিজের বিয়ের কথা বলেছেন ইধিকা।


ভিডিওয় মেরুন রঙের ভারী লেহেঙ্গা - চোলিতে দেখা মিলে ইধিকার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুকে অভিনেত্রী। শরীর জুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। তবে সবচেয়ে সুন্দর তাঁর মায়া জড়ানো হাসি। বোঝাই যাচ্ছে কোনও ফটোশ্যুটের ফাঁকে তোলা এই ভিডিও।


জি বাংলার ‘রিমলি’ ইধিকা পালের বৃহস্পতি তুঙ্গে তা বলাই যায়। ছোটপর্দার এই নায়িকা এখন গোটা বাংলাদেশের হার্টথ্রব। আগামিতে দেবের নায়িকা হিসাবে কলকাতার খাদান ছবিতে দেখা যাবে ইধিকাকে। পাশাপাশি বাংলাদেশী নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের 'কবি' ছবিতেও শরীফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা।


জানা গেছে, বাংলা টেলিভিশনের এই সুন্দরী নায়িকা নাকি পুরোপুরি সিঙ্গল! তার জীবনে নাকি প্রেম নেই। কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেছিলেন, আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করবো। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি, প্রেম করার সময় নেই। কিন্তু নিজের জন্য কেমন প্রিয়তম'র খোঁজে আছেন ইধিকা ? এমন পাল্টা প্রশ্নে তিনি বলেন, একটাই শর্ত, তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে। ইধিকা বলেছিলেন, আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।


ইধিকা জানান, প্রেম করেই বিয়ে করতে চান। অচেনা মানুষের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে প্রেম করেও একটা মানুষকে পুরোটা চেনা যায় না, সেটা জানেন ইধিকা। এক সাক্ষাৎকারে ইধিকা জানিয়েছিলেন, সুযোগ পেলে মহেন্দ্র সিংহ ধোনিকে ডেট করতে চান তিনি। তার খুবই প্রিয় মাহি। বলেছিলেন, একসময় ভাবতাম ধোনির সঙ্গেই প্রেম করবো। সেটা অবশ্য সম্ভব হয়নি। আর নায়ক বললে.. শাহিদ কাপুর। যদিও ওও বিবাহিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর