শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তাইওয়ানকে ‘শাস্তি দিতে’ চীনের যৌথ মহড়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৩:২০

‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কঠোর শাস্তি’ হিসেবে দ্বীপটির চারপাশে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন।

দু'দিন আগেই তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে দায়িত্ব নেওয়ার পর বেইজিংকে ‘ভীতি প্রদর্শন’ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

আর এর মধ্যেই এই সামরিক মহড়া শুরু করলো চীন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে তাইওয়ান প্রণালীর পাশাপাশি তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব এবং সেইসাথে কিনমেন, মাতসু, উকিউ এবং ডংগিন দ্বীপের চারপাশের এলাকায় যৌথ মহড়া শুরু করে পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড।

বৃহস্পতিবার শুরু হওয়া এই মহড়ায় সমুদ্র-আকাশপথে যুদ্ধ-প্রস্তুতি টহল, মূল লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা এবং দ্বীপ চেইনের অভ্যন্তরে ও বাইরে সমন্বিত অভিযানের ওপর ফোকাস করা হয়েছে।

চীনের সামরিক বাহিনীর মুখপাত্র লি শি বলেছেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কঠোর শাস্তি এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে যৌথ এই মহড়া চালানো হচ্ছে। খবর আল জাজিরা

জনসাধারণের উদ্দেশে নিজের প্রথম ভাষণে লাই বলেছিলেন, তাইওয়ান একটি সার্বভৌম এবং স্বাধীন দেশ যার সার্বভৌমত্ব জনগণের মধ্যেই নিহিত। এসময় বেইজিংকে তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া তার সরকার তাইওয়ানের গণতন্ত্র ও স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেবে না বলেও জানান।

তাইওয়ানের নতুন এই প্রেসিডেন্টকে ‘সমস্যা সৃষ্টিকারী’ এবং ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে থাকে চীন। যার কারণে লাই প্রেসিডেন্ট হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল চীন।

কাজাখস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাইওয়ানকে মাতৃভূমিতে ফিরিয়ে আনা থেকে বেইজিংকে কেউ আটকাতে পারবে না। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সকলেই ইতিহাসে লজ্জার স্তম্ভে স্থান পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর