শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পররাষ্ট্রমন্ত্রী

এমপি আনার হত্যারহস্য উদ্‌ঘাটনে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৫:০৮

ভারতের কলকাতায় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে পুরো বিষয়টি উদ্‌ঘাটন করার জন্য কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘ঢাকা নদী সম্মেলন’ প্রস্তুতি সভা- ২০২৪ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

২৩ মে ‘জাতীয় নদী দিবস’ ঘোষণার দাবিতে এ আয়োজন করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা কলকাতার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসাই সবকিছু জানতে পারবেন।

এর আগে, বুধবার (২২ মে) জানা যায়, কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনার খুন হন। তবে সেখানে তার মরদেহ মেলেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর