শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পুনঃঅর্থায়নে কৃষকের কাছ থেকে বেশি সুদ নিচ্ছে ব্যাংক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৭:৪৬

বাংলাদেশ ব্যাংক কম সুদহারে কৃষকদের ঋণ দেওয়ার জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাণিজ্যিক ব্যাংকগেুলোকে অর্থ দিচ্ছে। কৃষকরা যাতে তুলনামূলক কম সুদে ঋণ পায় এ জন্য সুদহারও বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


তবে অধিকাংশ ব্যাংক নির্দেশনা না মেনে কৃষকের ওপর বেশি হারে সুদ আরোপ করছে। এই বাড়তি সুদ আরোপ না করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে বিতরণকৃত কৃষি ও পল্লি ঋণ বা বিনিয়োগের বিপরীতে নির্ধারিত মেয়াদের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্কিমে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ব্যাংকের অনুকূলে অল্প সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করে থাকে।

সম্প্রতি দেখা যাচ্ছে, স্কিমের আওতায় পুনঃঅর্থায়নকৃত ঋণ বা বিনিয়োগ সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ স্থিতির ওপর কোনো কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নপ্রাপ্ত মেয়াদের জন্য প্রযোজ্য রেয়াতি সুদ/মুনাফা হারের অতিরিক্ত সুদ/মুনাফা হার আরোপ করছে। ’

নির্দেশনায় আরও বলা হয়, ‘এ মর্মে স্পষ্টীকরণ করা যাচ্ছে যে, এ বিভাগ কর্তৃক গঠিত পুনঃঅর্থায়ন স্কিমসমূহের আওতায় পুনঃঅর্থায়নকৃত ঋণ বা বিনিয়োগের সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ স্থিতির ওপর পুনঃঅর্থায়ন সুবিধাপ্রাপ্ত মেয়াদের জন্য গ্রাহক পর্যায়ে নির্ধারিত রেয়াতি সুদ বা মুনাফার অতিরিক্ত সুদ বা মুনাফা আরোপ করা যাবে না। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর