বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে চসিক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১৬:১৬

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শনিবার ( ১ জুন) ১ হাজার ৩২১ কেন্দ্রে ৫ লাখ ৪৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এর মধ্যে ৬-১১ মাসের ৮৫ হাজার শিশুকে একটি করে নীল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাসের ৪ লাখ ৬০ হাজার শিশুকে একটি করে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।



একই সঙ্গে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে গর্ভবতী ও প্রসূতি মাকে বেশি পরিমাণ ভিটামিন-এ সমৃদ্ধ প্রাণিজ খাবার (মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা) ও হলুদ ফলমূল ও রঙিন শাক এবং জন্মের পর এক ঘণ্টার মধ্যে নবজাতককে শাল দুধ ও ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর বার্তা প্রচার করা হবে।

বৃহস্পতিবার (৩০ মে) চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা।

তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শিশুর রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুকে অপুষ্টি ও মৃত্যুর হাত থেকে বাঁচাবে।

গত ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে চসিক ৬-১১ মাসের ৭৯ হাজার ৮৯৫ শিশুকে নীল ও ১২-৫৯ মাসের ৪ লাখ ৫৫ হাজার ১৮২ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। লক্ষ্যমাত্রার চেয়ে অর্জনের হার ৯৯ শতাংশ।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, চসিকের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, ডা. টি চক্রবর্তী, সুমন তালুকদার, হাসান মুরাদ চৌধুরী, জুয়েল মহাজন, আকিল মাহমুদ নাফে, আবু সালেহ, হোসনে আরা, দিদারুল মুনির রুবেল, শাহনাজ আকতার, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর