বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণে যাচ্ছে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৫:৪২

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের লক্ষ্যে শনিবার (১ জুন) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট যাচ্ছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটি।

এদিন বিকেল ৩টায় কমিটির ১১ সদস্যের একটি দল সাতক্ষীরা শ্যামনগর, ২ জুন খুলনা ও বাগেরহাটে রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করবেন।


এই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ উপ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। সাধারণ মানুষের যেকোনো দুর্দিনে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। সাম্প্রতিক যে প্রলয় ঘূর্ণিঝড়টি হয়েছে তাতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইসব অঞ্চলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর