শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

উখিয়ার থাইংখালীতে রোহিঙ্গা ক্যাম্প আবারও আগুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৫:৫১

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীস্থ ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের ডি-৩ ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেখানকার বাসিন্দারা।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, ‌‘ইতোমধ্যে ঘটনাস্থলে ৪টি ইউনিট পৌঁছেছে। কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার স্টেশনগুলোর আরো কিছু ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।’
রোহিঙ্গাদের সূত্রে জানা গেছে, তানজিমারখোলা এলাকার এই ক্যাম্পটিতে বড় একটি বাজার রয়েছে যেখান থেকে ১৩, ১৪ ও ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের প্রায় লক্ষাধিক রোহিঙ্গা নিজেদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে থাকে।

গত শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় এই বাজারের পাশেই বি/৩ ব্লকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ে যায় ২৩০টি ঘর, আবারও পার্শ্ববর্তী আরেকটি ব্লকে আগুনের ঘটনা ঘটলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর