বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন কুবির চার রোভার

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১৫:১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার প্রথমবারের মতো ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এবং দুইজন ইউনিট লিডার ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন। সোমবার ( ৩ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এ মনোনীত হয়েছেন তারা। অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন, সাবেক সিনিয়র রোভারমেট মাহমুদুল ইসলাম, গার্ল-ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভারমেট সাইদুল হাসান সিফাত ও সহকারী রোভারমেট সাইদুল আলম।

এছাড়াও ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’ এ মনোনীতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কুবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্ল-ইন ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস।

গ্রুপ সম্পাদক মো. জিয়া উদ্দিন বলেন, রোভাররা যেকোন পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে সেবা দিতে প্রস্তুত থাকে। তারা প্রতিনিয়ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। তাদের এই কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছরের ন্যায় এবারও ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করেছে। আমাদের কাছে অত্যন্ত আনন্দের ও গৌরবের ব্যাপার হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ৪ জন রোভার এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। আশা করি, আমাদের অর্জনের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি অন্য রোভাররাও অনুপ্রাণিত হবে।’

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর