শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

২৪৮ কোটি টাকায় চার জেলায় ৫০০ শয্যার হাসপাতাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৭:০৪

যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী জেলায় ২৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

একই সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জন্য ১২ তলা ভবন নির্মাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরও তিনটি ব্যয় বাড়ানো প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় যশোর, কক্সবাজার, পাবনা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, আনুষঙ্গিক ভবন স্থাপন এবং নোয়াখালীতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ (এএমইউএমসি) ও জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালসহ পাবনায় হাসপাতাল ভবন (১০ তলা ভিত্তি ও একটি বেইসমেন্ট) নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৪৭ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৩৪৯ টাকা। নির্মাণ কাজটি পেয়েছে সজিন কনস্ট্রাকশন লিমিটেড।

তিনি জানান, ইপিবি’র জন্য ‘১২তলা বিশিষ্ট রপ্তানি উন্নয়ন ভবন নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়ন করবে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দর দাতা প্রতিষ্ঠান ইউসিসিএল দি ইউনাইটেড কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকা। প্রকল্পের আওতায় ঢাকার আগারগাঁও এলাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর জন্য তিনটি বেজমেন্টের ওপর ১২তলা বিশিষ্ট রপ্তানি উন্নয়ন ভবন নির্মাণ করা হবে।

সভায় বিসিএস ইকনমিক একাডেমি প্রতিষ্ঠা (৩য় সংশোধিত) প্রকল্পের ভ্যারিয়েশন বাবদ ২৮ কোটি ৮ লাখ ৫ হাজার ২৮৪ টাকা ব্যয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ১৩তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্স লিমিটেডের সঙ্গে ১৫৭ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ২৮ কোটি ৮ লাখ ৫ হাজার ২৮৪ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

এছাড়া ঢাকার মিরপুরের ৯ নম্বর সেকশনে ১৫টি ১৪তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ (স্বপ্ননগর-২) প্রকল্পের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রকল্পের পূর্ত-৮ ভবন-১৩ ও ২২ এর নির্মাণ কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান নূরানি কনস্ট্রাকশন লিমিটেডের কাছ থেকে ৭৭ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৩৬ টাকায় ক্রয়ের চুক্তি করা হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ২৩ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৬৮৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

মিরপুরের ৯ নম্বর সেকশনে ১৫টি ১৪তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ (স্বপ্ননগর-২) প্রকল্পের ভেরিয়েশন বাবদ ২৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার ১০৫ টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্পের পূর্ত-১১ ভবন-১৬ ও ২৫ এর নির্মাণ কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে এমএসসিএল এবং সিএইচএল’র কাছ থেকে ৭৭ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৯৫৫ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার ১০৫ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর