শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১২:২০

রাজধানীর গুলশান থানার গুলশান-বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনের উত্তর পাশের গার্ডরুমে সহকর্মীর গুলিতে মনিরুল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন।

এ ঘটনায় একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (০৮ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে পুলিশ সদস্যরা চান্সেরি বিভাগ থেকে দূতাবাসে ডিউটি করে থাকেন।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে কনস্টেবল কাউসার আহমেদের (কনস্টেবল নম্বর ৮১২৬) গুলিতে অপর কনস্টেবল মনিরুল (কনস্টেবল নম্বর ৩৬৯৮১) মারা গেছেন। এ ঘটনায় পথচারী জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার তিনটি গুলি লেগেছে।

ইউনাইটেড হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, গুলশান থেকে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর