বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে কিউবায় রাশিয়ার যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১৭:০৫

পারমাণবিক শক্তিতে চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরিসহ রাশিয়ার চারটি নৌযান কিউবাতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে প্রায় ৯০ মাইল দূরত্বে অবস্থিত হাভানা বেতে জাহাজগুলো নোঙর করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে কিউবায় জাহাজ পাঠানোকে মস্কোর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অ্যাডমিরাল গোরশকভ নামের জাহাজ এবং কাজান নামক ডুবোজাহাজ—এ দুটোতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকনসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে।

তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজগুলোর কোনোটির ভেতরই পারমাণবিক অস্ত্র নেই। এগুলো সেখানে পাঁচ দিন অবস্থান করবে। তবে জাহাজগুলোর অবস্থানের কারণে ওই অঞ্চলের জন্য কোনো নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাঁরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদ প্রতিষ্ঠান সিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে সি ড্রোন ব্যবহার করে সেগুলোকে নজরে রেখেছিল মার্কিন নৌবাহিনী।

গতকাল বুধবার (১২ জুন) ভোরে রাশিয়ার জাহাজগুলো হাভানা বেতে প্রবেশ করে। এগুলো ঢোকার সময় ২১টি তোপধ্বনি দেওয়া হয়।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি এক অনানুষ্ঠানিক সফর। জাহাজের নাবিকেরা যেন বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন, তা নিশ্চিত করতে এ সফরের আয়োজন করা হয়েছে।

রাশিয়া এর আগেও কিউবায় যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। দুই দেশই দীর্ঘদিনের মিত্র।

হাভানায় সফর শেষ করে রাশিয়ার জাহাজগুলো ভেনেজুয়েলাতে যেতে পারে।

মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে বিবেচনা করছেন না তাঁরা। কারণ, তাঁরা মনে করেন পারমাণবিক-চালিত ডুবোজাহাজটিতে পারমাণবিক অস্ত্র নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর