বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মেট্রোরেলে এখনো ঈদের আমেজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৩:০৬

ঈদুল আজহার পর আজ প্রথম কর্মদিবস। প্রথম কর্মদিবসে যেন ঈদের ছুটির আমেজ কটেনি মেট্রোরেলে।

যাত্রী উপস্থিতি রয়েছে সাধারণ সময়ের চেয়ে অনেক কম।
বুধবার (১৯ জুন) মেট্রোরেলে সকাল থেকে এমন চিত্রই দেখা যায়।

অন্য সমেয় স্বাভাবিক কর্মদিবসে মেট্রোরেলে উপচে পড়া ভিড় থাকে। দাঁড়িয়ে থেকেও মেট্রোরেলে যাত্রী যেন ধরে না।

অধিকাংশ স্টেশনের সব যাত্রী একসঙ্গে মেট্রোতে উঠতে পারেন না। ঈদের ছুটিতে রাজধানীর অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় মেট্রোরেলেও যাত্রী কমে যায়। মেট্রোরেলে উঠেই যাত্রীরা বসার সিট পাচ্ছেন।

এই সুযোগে অনেকে আবার পরিবার নিয়ে মেট্রোতে ভ্রমণ করছেন। এমনই ঘুরাঘুরি করতে মোহাম্মদপুর থেকে আগারগাঁও মেট্রোস্টেশনে এসেছেন আব্দুল গফুর। নিজে এর আগে কয়েকবার মেট্রোরেলে চড়লেও পরিবার নিয়ে এই প্রথম মেট্রোতে চড়া। মেট্রোরেলে চড়তে পেরে ছোট ছেলে খুবই খুশি। আব্দুল গফুর  বলেন, পরিবারকে নিয়ে ঘুরতে মেট্রোরেলে করে আগারগাঁও থেকে উত্তরা গিয়েছি। সেখানে কিছু সময় কাটিয়ে আবার আগারগাঁও ফিরে এসেছি।

মেট্রোরেলে মতিঝিল স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত কাওসার আলম জানান, ঈদের ছুটির মধ্যে যাত্রী খুবই কম ছিল। আজ কিছুটা বেড়েছে। তবে এখনো ঈদের ছুটির আমেজ কাটেনি।

এখন যারা যাতায়াত করছেন অধিকাংশই ঘুরতে ও মেট্রোরেল দেখতে এসেছেন।

কাওসারের মতে, আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবারও যাত্রী কম থাকবে। তবে রোববার থেকে আগের মতো যাত্রী বাড়বে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর