শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাসেলস ভাইপার আতঙ্কে পিটিয়ে মারা হলো অজগর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৭:৫৭

লোহাগাড়ায় রাসেলস ভাইপার আতঙ্কে পিটিয়ে মারা হয়েছে অজগর সাপ। প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের সাপটি দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


শুক্রবার (২১ জুন) রাত ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় ফয়েজ আহমেদ এর মুরগির খামারে সাপটি দেখে এক যুবক চিৎকার দেয়।

লোকজন এগিয়ে এসে রাসেলস ভাইপার মনে করে সাপটিকে পিটিয়ে হত্যা করে। সাপটি দেখতে মানুষের ভিড় জমে। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসেন।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। খাবারের খোঁজে লোকালয়ে যেতে পারে। এভাবে পিটিয়ে মারা দুঃখজনক।

সম্প্রতি রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে, সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর