বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত 

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর 

প্রকাশিত:
২২ জুলাই ২০২৩, ১২:২৪

‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে’ অর্থায়ন প্রতিরোধে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে এ আয়োজন করে আইএফআইসি ব্যাংক। শনিবার শহরের সোনার বাংলা চাইনিজ ও পার্টি সেন্টারের মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা শাহ মো. মাঈনউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।
 
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপরিচালক মো. আশরাফুল আলম, উপপরিচালক মো. মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক ফয়সাল কবির। 
 
লক্ষ্মীপুর জেলায় কর্মরত ৩২টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের মোট ৭২ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর