শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

খুলল মাধ্যমিক স্কুল ও কলেজ, প্রাথমিক খুলবে ৩ জুলাই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৬:৩৩

গ্রীষ্মকালীন ছুটি কমানোর পর নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (২৬ জুন) খুলে দেওয়া হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ৩ জুলাই।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ৩ জুলাই নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। ওই দিন থেকেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরুর কথা রয়েছে।

ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কারণেই ছুটি কমানো হয়েছিল। এদিকে, আগামী ১৩ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা থাকায় ওই দিনের মূল্যায়ন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

ছুটি কমানোর পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। তবে আগে থেকেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন তৈরি করায় জুলাই মাসের শনিবারগুলোতে মূল্যায়ন চলবে। ফলে এ মাসে মূল্যায়নের দিনগুলোতে শনিবার ছুটি থাকছে না।

দু-দিন সাপ্তাহিক ছুটি থাকলেও এর আগে তাপদাহের কারণে কয়েকদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় ঈদের আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল।

গত ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর