শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চুনকুড়ি সেতু নির্মাণে ২৬০ কোটি টাকা দিচ্ছে কুয়েত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৫:৩৪

খুলনার চুনকুড়ি সেতু নির্মাণে ২৬০ টাকা ঋণ দিয়েছে কুয়েত। বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ড ফর অ্যারাব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) মধ্যে "চুনকুড়ি সেতু নির্মাণ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ২২ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন চুক্তিসই হয়েছে। প্রতি ডলার সমান ১১৭ টাকা ৫১ পয়সা ধরে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ২৬০ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ, এবং কেএফএইডির পক্ষে ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ালিদ আল বাহার ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপদ অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপজেলা পর্যায়ে নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক উন্নয়ন করা এবং উল্লিখিত সেতু ও এ্যাপ্রোচ রোড নির্মাণের মাধ্যমে দাকোপ, বটিয়াঘাটা ও খুলনার মধ্যে যাতায়াতকে আরও সুবিধাজনক ও দ্রুততর করা। এই প্রকল্পটি সুন্দরবন সংলগ্ন এলাকার অর্থনৈতিক ও পর্যটন শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

কেএফএইডি১৯৭৪ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতের প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা প্রদান করে আসছে। এই ঋণচুক্তিটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অব্যাহত সহযোগিতার একটি উল্লেখযোগ্য নিদর্শন। উল্লিখিত ঋণটি নমনীয় ঋণ যার বাৎসরিক সুদের হার ১ দশমিক ৫ শতাংশ।

ডিসবার্সমেন্টের উপর প্রশাসনিক চার্জ ০ দশমিক ৫ শতাংশ এবং ঋণ পরিশোধ কাল ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৪ বছর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর