শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঢাকায় আ. লীগের পাল্টা কর্মসূচি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১৩:১৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশের আয়োজন করেছে দলটি। শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে বিএনপি।

এদিকে প্রতিবারের মতো এবারও বিএনপির কর্মসূচিকে ঘিরে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যদিও আওয়ামী লীগের দাবি, দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তবে দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের কোনো আলোচনা সভার সিদ্ধান্ত আগে ছিল না। শুক্রবার (২৮ জুন) বিকেলে হঠাৎ করেই এই আলোচনা সভার ঘোষণা দেওয়া হয়।

এদিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর