শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চীন সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১৩:২৩

ভারতের লাদাখে চীন সীমান্তবর্তী নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) রাত ১টার দিকে তাদের বহনকারী টি-৭২ ট্যাঙ্ক নদীতে ডুবে গেলে তারা মারা যান।

খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের
প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের লেহের দৌলত বেগ অলদি এলাকায় রাতে সেনা মহড়ার সময় বোধি নামের একটি নদী পার হতে গেলে ওই দুর্ঘটনা ঘটে। ওই পাঁচ সেনা একটি ট্যাঙ্কের ভেতর ছিলেন।

নদীর পানি বেড়ে যাওয়ায় তাদের ট্যাঙ্ক ডুবে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। নিহতরা সেনারা প্রশিক্ষণে ছিলেন। এ ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে বলেছেন, ঘটনার সময় ট্যাঙ্কের ভেতরে একজন জেসিও এবং ৪ জন জওয়ানসহ পাঁচজন সৈন্য ছিল। নিহত একজনের সন্ধান মিলেছে, বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাঁচ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মাইক্রোব্লগিং ওয়েবসাইট এক্স-এ তিনি লিখেছেন, লাদাখে একটি নদী পেরিয়ে ট্যাঙ্ক যাওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমরা তাদের ভুলব না। বীর সৈনিকদের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে জাতি তাদের পাশে আছে।

উল্লেখ্য, গত বছর লেহ জেলার কিয়ারির কাছে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে একজন জেসিওসহ ৯ জন ভারতীয় সেনা প্রাণ হারায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর