শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিচারপতি পদে এবিএম আলতাফকে স্থায়ী না করা প্রশ্নে রায় ১৪ জুন

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ১৬:৪৬

.

সাবেক অতিরিক্ত বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে হাইকোর্টে ওই পদে স্থায়ী নিয়োগ না দেওয়া প্রশ্নে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৪ জুন রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

২০১২ সালের ১৩ জুন এ বিএম আলতাফ হোসেনসহ ৬ জনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে বিধি অনুযায়ী ২০১৪ সালে তাদের মধ্যে থেকে ৫ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাদ পড়েন এবিএম আলতাফ হোসেন। এরপর ২০১৪ সালে আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান এবং এবিএম আলতাফ হোসেন হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন। ওই বছরের ২৪ সেপ্টেম্বর দুটি রিট আবেদনই খারিজ করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এবিএম আলতাফ হোসেন। আজ ওই আবেদনের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর