বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেক করছে জার্মানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৩:৫৫

আগামী বছর থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে জার্মানি। এ–সংক্রান্ত একটি খসড়া বাজেটে সরকার অনুমোদনও দিয়েছে।

গতকাল বুধবার (১৭ জুলাই) সরকারের অনুমোদন পাওয়া খসড়া বাজেটে সহায়তা ৮৭০ কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার করার কথা বলা হয়েছে।

এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন, ধনী দেশগুলোর জোট জি–৭ তাদের মাটিতে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে যে সুদ পাওয়া গেছে, সেগুলো থেকে ইউক্রেনকে অর্থায়ন করার পরিকল্পনা করেছে। যে কারণে ‘অদূরভবিষ্যৎ পর্যন্ত ইউক্রেনে সামরিক অর্থায়ন সুরক্ষিত আছে।’

যুক্তরাষ্ট্রের পর জার্মানি থেকেই সবচেয়ে বেশি সামরিক সহায়তা ইউক্রেনে যায়। রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা যুদ্ধে যে সহায়তা বড় ভূমিকা রাখছে।

জার্মানি এমন একটি সময়ে তাদের সেই সহায়তা কমিয়ে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে, যখন যুক্তরাষ্ট্র থেকে ভবিষ্যতে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়া ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন এবং যদি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে যান, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে সামরিক সহায়তা আসা কমে যেতে পারে, এমনকি বন্ধও হয়ে যেতে পারে।

জার্মানি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমানোর পরিকল্পনা করলেও ২০২৫ সালে নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। গত বছরের চেয়ে তা ১৩০ কোটি ইউরো বাড়িয়ে মোট ৫ হাজার ৩২৫ কোটি ইউরোর বেশি করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বাজেট ৬০০ কোটি ইউরো বাড়ানোর দাবি করেছিলেন।

সামগ্রিকভাবে, জার্মানি ন্যাটো জোটের শর্ত অনুযায়ী আগামী বছর প্রতিরক্ষা খাতে জিডিপির ২ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করার পরিকল্পনা করেছে। অর্থের হিসাবে যা প্রায় সাড়ে সাত হাজার কোটি ইউরো।

খসড়া বাজেটটি এখন পার্লামেন্টে পাস হতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর