শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পুরান ঢাকায় সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১২:৩৫

রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলার মধ্যে পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির মধ্যে আজ বেলা ১১টার পর এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সকাল ১০টার পর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকাজুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সংঘর্ষ শুরু হলে এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর