শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রেস ক্লাবের সামনে রণক্ষেত্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১৪:৩০

রাজধানীতে প্রেস ক্লাবের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে।

রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে সংঘর্ষ চলছে।

পল্টন মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা মিছিল করছেন।

আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনেকে বলছেন, আন্দোলনকারীদের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীরা মিশে গিয়েছেন।

এদিকে সংঘর্ষের কারণে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে ৬ নম্বর ভবনের ২০ তলায় মানুষ আতঙ্কে রয়েছেন। সচিবালয়ের গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর জেরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর