শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সচিবালয়ে কর্মচারীদের মধ্যে আতঙ্ক, হুড়োহুড়ি করে বের হলেন সবাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৪, ১৪:১৬

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে হামলার গুজবে মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার আগেই তাড়াহুড়ো করে বের হয়ে যান সবাই।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের রাতে (৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর একদিন পর মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্ক নিয়ে সচিবালয় প্রবেশ করছেন। সচিবালযে নিরাপত্তাও ছিল ঢিলেঢালা। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও কিছুটা কম ছিল।

বাংলাদেশ সচিবালয়ে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর এখানে। বেলা ১১টার দিকে গুজব ছড়িয়ে পড়ে সচিবালায় হামলা হতে পারে। এই খবরে হুড়োহুড়ি করে বের হতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১২টার মধ্যে প্রায় ফাঁকা হয়ে যায় সচিবালয়।

খোঁজ নিয়ে জানা যায়, এদিন সচিবালয়ে মাত্র তিনজন সচিব অফিস করেছেন। তবে সচিবদের কোনো নির্দেশনা না থাকায় কর্মচারীরাও কাজে বসতে পারেননি।

একাধিক কর্মচারী জানান, তারা আতঙ্কে বের হয়ে যাচ্ছেন। কখন কী হয়, এজন্য রিস্ক নিতে চান না।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার (০৫ আগস্ট) সারাদেশে কারফিউ জারি করে সরকার। কিন্তু ছাত্র-জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসলে দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চেলে যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর