বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৪, ১১:১১

নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে বুধবারই (৭ আগস্ট) অন্তবর্তীকালীন সরকার গঠন হতে পারে বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের পর এ কথা জানান আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

নাহিদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী করণীয় ড. ইউনূসই ঠিক করবেন। ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের থাকা সদস্যদের চূড়ান্ত নাম প্রকাশ করা হবে। রাষ্ট্রপতির কাছে ১০ থেকে ১৫ সদস্যের নামের তালিকা জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। পরে রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।

রাষ্ট্রপতি বলেন, ‌‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি।’

এ সময় উপদেষ্টামণ্ডলীর অন্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ-আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) তিনি পদত্যাগ করেন।

শুধুই তাই নয়, পদত্যাগের পর ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ সভাপতি তাঁর ছোট বোন শেখ রেহানাসহ সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ প্রধান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর