শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আ: লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল

ফরহাদুল ইসলাম নবীনগর (বাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৭:১৪

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় নবীনগর পৌরসভার পশ্চিম পাড়ায় কাউসার আলম শিবু নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে মানববন্ধন করে এলাকাবাসি। বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন সে অনেক নিরীহ মানুষকে অন্যায় অত্যাচার করে এ অন্যায় অত্যাচারে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন শেষে মিছিল করে। মিছিলটি আয়েশা পল্লী থেকে শুরু হয়ে পশ্চিমপাড়া পশু হাসপাতালে গিয়ে শেষ হয়। শিবুর বিরুদ্ধে অনেক এ তার অত্যাচারের কথা তুলে ধরে।

খাদিজা বেগম (৪০) বলেন, আমার মেয়ে আয়েশা (১৩) ও আমাকে চুলে ধরে বাড়িতে থেকে ধরে নিয়ে অত্যাচার করে। কারো কাছে বিচার দিয়ে বিচার পাইনি।

মিজান মিয়া (৪৫) বলেন, তার (শিবু) অত্যাচারের আমরা অতিষ্ঠ হয়ে নানা মহলে অভিযোগ করেও কোন বিচার পাইনি।

তাজুল ইসলাম তাজু বলেন, শিবুর বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ নিয়ে আসে। আমি শিবুকে বলে কোন কাজ না হলে ভুক্তভোগীদেরকে স্থানীয় কমিশনার ও পুলিশের কাছে পাঠিয়ে দেই ন্যায় বিচার পাওয়ার জন্য। অথচ শিবুর ক্ষমতার কাছে সব পরাজিত হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার (৭ আগস্ট) সকালে কাউছার আলম শিবুর বাড়িতে ও পরিবারের সদস্যদের উপর হামলা করে ভাঙ্গচুর করে এক দল দূর্বৃত্তরা। এতে তার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর