বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চ্যাম্পিয়নস লিগ খেলতে ভুটানে গেলেন সাবিনা-মারিয়ারা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৭:৪৫

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে প্রথমবার মাঠে গড়াতে যাচ্ছে নারী চ্যাম্পিয়নস লিগ। প্রথম আসরে জায়গা পায়নি কোনো বাংলাদেশি ক্লাব।

তারপরও টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ দেশ ছেড়েছেন তারা।
১০ থেকে ৩১ আগস্ট-এই তিন সপ্তাহের জন্য সাবিনাদের সঙ্গে চুক্তি করেছে ভুটানের ক্লাবটি। ভুটানের এই ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপপর্বের দুই ম্যাচ ২৫ ও ২৮ আগস্ট।

ভুটানের ক্লাবটি বাংলাদেশের চার ফুটবলারকে চাওয়ার পর প্রথমে ছাড়পত্র দিতে চায়নি বাফুফে। কারণ অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। ভুটানের ক্লাবটি এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ খেলবে। বাংলাদেশের মেয়েদের নতুন অভিজ্ঞতা হবে, সে চিন্তা থেকেই পরে অনুমতি দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর