শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পিএসসির কাছে যেসব নিয়োগ পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৩:৪৯

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে তিনটি নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (১৪ আগস্ট) পিএসসির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার ৪৬তম বিসিএস, রেলওয়ের পরীক্ষা ও স্টাফ নার্স পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া জানতে চেয়েছে। এসব পরীক্ষার বিজ্ঞাপন থেকে শুরু করে কোন কোন পদ্ধতি অবলম্বন করে কোন কোন ধাপ অনুসরণ করে এসব নিয়োগ পরীক্ষা নেওয়া হয়, তা জানতে চাওয়া হয়। পিএসসির কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। আমরা সেই উত্তরগুলো দেওয়ার কাজ করেছি, সেগুলো পাঠানো হয়েছে। উত্তর পেলে বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু দিকনির্দেশনা দিতে পারে।

গত ৫ জুলাই রেলওয়ের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৭ জুলাই পিএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রচার করে বেসরকারি টেলিভিশন। প্রতিবেদনে বলা হয়, পিএসসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের একটি সিন্ডিকেট রেলওয়ের ওই পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করেছে। খবর প্রকাশের পরদিন প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসি’র সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও পিএসসির তিন কর্মকর্তাসহ ১৭ জনকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রশ্নপত্র ফাঁসসহ কয়েকটি অভিযোগে পিএসসির পাঁচ কর্মকর্তা এখন কারাগারে আছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর