বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবে: সারজিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১২:৪৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, প্রতিবিপ্লবের হুমকি দিয়ে লাভ নাই, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, সব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করতে হবে।

আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলে তখন জনগণ সিদ্ধান্ত নেবে, তারা এদেশে রাজনীতি করতে পারবে কিনা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, নৌকা ফুটো হয়ে গেছে, বৈঠা খুঁজে লাভ নাই।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না।

৯০ দিনের মধ্যে নির্বাচন বন্দোবস্ত করতে ভারতের প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আহ্বান সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী 'রেজিস্টান্স উইক' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর