বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে : তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৪, ১২:২৩

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এ ক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রবিবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা।

এ সময় জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না। মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। কাজ করতে হবে দলনিরপেক্ষভাবে।

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেকহোল্ডারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করব।

তিনি জানান, গণমাধ্যমকর্মী আইনসহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে।

মতবিনিময়সভায় শুরুতে সাংবাদিকসহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর