বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ধানমন্ডির রাস্তায় বিলাসবহুল ল্যান্ড ক্রুজার ফেলে গেল কে?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১০:৫৮

রাজধানীর ধানমন্ডি এলাকার রাস্তায় রোববার (১৮ আগস্ট) সকাল থেকেই একটি ল্যান্ড ক্রুজার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখছিলেন পথচারী ও স্থানীয়রা। গাড়ির ভেতরে চালক বা কাউকে দেখা যাচ্ছিল না।


ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় এভাবেই সারাদিন পার্ক করে রাখা ছিল বিলাসবহুল গাড়িটি। কে বা কারা গাড়িটি ফেলে গেছেন তা এখনবধি জানা যায়নি। গাড়িটির বর্তমান বাজারমূল্য ২ কোটি টাকার বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে গাড়িটি একই স্থানে পড়ে ছিল। দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়ানো দেখে সন্দেহ হয় অনেকের। পরে সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় পাওয়া যায়। এরপর স্থানীয়রা সেটির দরজা খুলে দেখেন গাড়ির ভেতরে কেউ নেই।

এদিকে, মালিকবিহীন গাড়ি দীর্ঘসময় পড়ে থাকায় সুযোগ পেয়ে কে বা কারা এর লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে বিষয়টি নিয়ে পোস্ট দেন জুনায়েদ কামাল নামের এক নেটিজেন।

রোববার রাত ১টার দিকে তিনি লেখেন, ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চেনেন?

এদিন গভীররাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র‍্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। গাড়ির নম্বর প্লেটে দেখা গেছে, এতে ঢাকা মেট্রো- ঘ ২১-৮৪৫৬ লেখা রয়েছে।

গাড়ির মালিক কে তা এ প্রতিবেদন লেখার সময় নিশ্চিত করা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর