বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১৬:০৭

জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১৯ আগস্ট) জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাতের সময় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দেশটির কাছে বাজেট সহায়তা চান।

সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। তারা এত দিন মূলত প্রকল্প সহায়তা দিয়েছে। এবার তাদের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। জাপান এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছে তিনি।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক সম্পর্কে অর্থ উপদেষ্টা আরও বলেন, জাপানের অর্থায়নে বাংলাদেশ যেসব উন্নয়ন প্রকল্প চলছে, সেগুলো যেন চলমান থাকে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের অনেক ছাত্র জাপানে পড়াশোনা করতে যান। জাপানে পড়াশোনার ক্ষেত্রে যেন বৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হয়, সে বিষয়ে অনুরোধ করেছেন অর্থ উপদেষ্টা।

জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানিয়েছে জাপান। এই সরকারের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আছে। নতুন সরকারের প্রতি তাঁর পরামর্শ, ব্যাংকিং খাতসহ, এনবিআর ও বিভিন্ন সংস্থার সংস্কারের পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নে জোর দিতে হবে।

অর্থ উপদেষ্টা ২০১৬ সালে হোলি আর্টিজান হামলায় নিহত জাপানি নাগরিকদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর