বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বৃষ্টির কবলে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের ২য় ম্যাচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১৩:৩২

ইসলামাবাদে প্রথম চারদিনের ম্যাচ শেষ হয়েছিলো অসমাপ্তভাবে। বৃষ্টির কারণে মাঝে একটি দিনের খেলা পুরোপুরি বাতিল করতে হয়েছিলো। এছাড়া অন্য দিনগুলোতেও বৃষ্টি হানা দেয়।

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে আজ (২০ আগস্ট) থেকে শুরু হওয়ার কথা দ্বিতীয় চারদিনের ম্যাচ। কিন্তু এই ম্যাচটিও পড়েছে বৃষ্টির কবলে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কেউ মাঠে নামতে পারেনি।

প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে অলআউট হয়েছিলো ১২২ রানে। বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় করেছিলেন সর্বোচ্চ ৬৫ রান। জবাবে পাকিস্তান ‘এ’ (পাকিস্তান শাহিন) ৩৬৭ রান করার পর বৃষ্টি নামে। তৃতীয় দিন বৃষ্টির কারণে খেলাই শেষ করা যায়নি।

২৪৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ইনিংস ঘোষণা করে পাকিস্তান। বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৩ রান করার পর খেলা বন্ধ হয়ে যায় আলোর স্বল্পতার কারণে। এরপরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় আবার পড়েছেন ইনজুরিতে। ডান পায়ের কুঁচকিতে টানা লেগেছে তার। যে কারণে শুধু চারদিনের ম্যাচই নয় শুধু, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকেও ছিটকে পড়েছেন জয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর