বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হবিগঞ্জে পানিবন্দি ২৫ হাজার মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১১:০৩

হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবারের ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কয়েকটি নদীর উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলে তারা বন্যা কবলিত।

জেলার পানিবন্দি উপজেলা হলো চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকার মানুষের জন্য ১১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুমি রানি পাল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শেষ খবর পাওয়া পর্যন্ত চার উপজেলায় ১৬টি ইউনিয়নের ৬ হাজার ৪১০টি পরিবার ও ২৫ হাজার ৬০৮ জন মানুষ পানিবন্দি। তাদের জন্য ১১৬টি বন্যা কেন্দ্র প্রস্তুত। পানিবন্দি মানুষদের বিতরণের জন্য ৯৬৫ টন চাল, এক হাজার ৫৬০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ২১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ’

এদিকে, বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীতে পানির উচ্চতা ছিল ২৩ দশমিক ২১ মিটার। যা বিপৎসীমার ২০১ সেন্টিমিটার ওপরে। একই সময়ে নদীর শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১৪ দশমিক ০২ মিটার বা বিপৎসীমার ১২৭ সেন্টিমিটার ওপরে এবং সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে সন্ধ্যায় পানির উচ্চতা মাপা হয় ১১ দশমিক ০০ মিটার। যা বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপরে ছিল।

রাত ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নতুন নতুন এলাকার রোপা আমনের বীজতলা ও সবজির জমি প্লাবিত এবং মৎস্য খামার থেকে মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর