বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রায়পুরায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৪:২৫

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সায়দাবাদ গ্রামের আমির হোসেন (৬৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), বাদল মিয়া (৪৫) এবং বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫)।

আহতদের মধ্যে ইমরান (২৩), শহিদ মিয়া (৭০), এরশাদ মিয়া (৪০), জসিম মিয়া, আমির হোসেন (৫০), আব্বাস আলী (৫০), জয় (১৯), শাহারাজ (২২), তাজুল ইসলাম (৩৮), মাসুম মিয়া (১৯), ইদন মিয়া (২৩), মনসুর আলী (৫০), দুলাল মিয়া (৬০), সৌরভ আলী (৩৫), আয়মান (২০), তোফাজ্জল (২৫), সায়মান (১৪), মাসুদ (২৩), সানজিদ (১৮), তানভির (২০), সোহান মিয়া (২০), তানজিনা (১৯), সোহাগ মিয়া (২১) এবং আলী আকবরের (৩৮) নাম জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরার শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই সদস্য সায়দাবাদ গ্রামের বাসিন্দা ফিরোজ ও শাহ আলমের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে একাধিকবার তাদের মধ্যে মারামারি হয়েছে। একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার রাতে এ দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রাতভর চলা সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এবং গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। এতে আহত হন কমপক্ষে ৩০ জন। বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রঞ্জন কুমার বর্মণ বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর