শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভারতে কর্মরত দুই কূটনীতিককে সরিয়ে দিলো ঢাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১৭:৫৬

দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশন থেকে দুই কূটনীতিককে সরিয়ে দিলো ঢাকা। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরে আসতে বলা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম ভারত থেকে দুই কূটনীতিককে সরিয়ে দেওয়া হলো।

এই দুই কর্মকর্তা হলেন, দিল্লিতে কর্মরত শাবান মাহমুদ ও কলকাতায় কর্মরত রঞ্জন সেন। সূত্র জানাচ্ছে, এই দুজন ফরেন সার্ভিসের ক্যাডার ছিলেন না। তারা ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। তাদের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে।

শাবান মাহমুদ দিল্লিতে ফার্স্ট সেক্রেটারির (প্রেস) দায়িত্বে ছিলেন। রঞ্জন সেনও কলকাতায় ডেপুটি হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) ছিলেন। তিনি জানিয়েছেন, সরকারের নির্দেশের পর তিনি দায়িত্বভার ছেড়ে দিয়েছেন। তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। সম্প্রতি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই ঠিক করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর