বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১১:৪৪

রাঙ্গুনিয়া উপজেলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৬ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে সকাল ১০টায় অভিযান শুরু হয়।


চলে বিকেল চারটা পর্যন্ত। এ সময় গরু ও গয়ালের খামারের ছয়টি শেড, একটি রেস্তোরাঁসহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। খামারে কোনো গরু বা গয়াল ছিল না।
অভিযান পুরোপুরি শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, আরেকটি বনভূমি এরশাদ মাহমুদের দখলে আছে। শিগগির সেটি উদ্ধারে অভিযান চালানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর