শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এক দিনে ৬৮৫৭ পরিবারের মধ্যে ত্রাণ দিয়েছে বিজিবি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৪, ১১:০৯

বন্যাদুর্গত নোয়াখালী, ফেনী, দাগনভূঁঞা, কুমিল্লায় ছয় হাজার ৮৫৭টি পরিবারকে ত্রাণ এবং দুই হাজার ৩৭২ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ আগস্ট) একদিনেই বন্যাদুর্গত এসব এলাকায় ত্রাণ সামগ্রী এবং চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম  বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) উদ্যোগে ফেনী সদর উপজেলার স্টারলাইন স্কুল, দক্ষিণ গোবিন্দপুর, ফাজিলপুর, রাতানিয়া মটুবি ও কচুয়া এলাকায় ১ হাজার ৯৬০টি; সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর ও চর লক্ষীপুর এলাকায় ১ হাজার টি; দাগনভূঁঞা উপজেলার জয়লস্করা, উত্তর আলিপুর ও জগতপুর এলাকায় ৮৬৪টি; ছাগলনাইয়া উপজেলার রাধানগর ও দৌলতপুর এলাকার ৫৩৩টি; ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর ও আমজাদহাট এলাকায় ১১৫টি এবং পরশুরাম উপজেলার বাউরপাথর এলাকার ৬৮৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়ার যশপুরে পাঠানো ৫০০ প্যাকেট ত্রাণ বন্যাদুর্গত মির্জা বাজার প্রাইমারি স্কুল ও পৌর মার্কেট এলাকা এবং উত্তর ও দক্ষিণ সতর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

অন্যদিকে, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) উদ্যোগে ফেনী সদর উপজেলার বন্যাদুর্গত গীতাবাড়ি এলাকায় ৫০০টি এবং ফুলগাজী উপজেলার নোয়াপুর এলাকায় ৭০০টিসহ মোট ১ হাজার ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে কুমিল্লার বুড়িচং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্যাদুর্গত এলাকার ৭০০ জন; ফেনী সদর হাসপাতালে বন্যাদুর্গত এলাকার ৯৫৭ জন; মৌলভীবাজার কমলগঞ্জের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৫১৮ এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ও নোয়াপাড়া এলাকার ১৯৭ জন জনসহ মোট দুই হাজার ৩৭২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

এ পর্যন্ত বিজিবির উদ্যোগে বন্যাদুর্গত এলাকার ৩৪ হাজার ১৯৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং পাঁচ হাজার ১৬৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর