শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে বানভাসি স্বজনদের দেখতে গিয়ে ৭ তলা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৪, ১৭:১২

লক্ষ্মীপুর সদর উপজেলায় আশ্রয় নেওয়া বানভাসি স্বজনদের দেখতে গিয়ে একটি ভবনের সাত তলা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


মারা যাওয়া গৃহবধূর নাম বিবি কুলসুম (৩১)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. রুবেলের স্ত্রী।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বন্যায় চন্দ্রগঞ্জ বাজার এলাকায় সাফওয়ান টাওয়ার নামে একটি ভবনে আশ্রয় নেওয়া কয়েকজন স্বজনকে দেখতে আসেন কুলসুম। ভবনটির সাততলায় উঠে ভুলবশত লিফটের জন্য রাখা খালি জায়গায় পা দিলে তিনি নিচে পড়ে যান। এতে তাঁর মাথা-মুখসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ওই নারী বানভাসি আত্মীয়দের দেখতে এসেছিলেন বলে শুনেছি। ভবন থেকে পড়ে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর