বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দেবহাটা সীমান্তে এক কেজি আইস জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৪, ১২:৫৮

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল বুধবার (২৮ আগস্ট) রাতে দেবহাটা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, আট পিস ভারতীয় থ্রি পিস, ছয় পিস ভারতীয় শাড়ি, ১৩ জোড়া ভারতীয় শাখা, ১২ পিস ভারতীয় সিঁদুর এবং ১শ পিস ইমিটেশনের চেইন আটক করতে সক্ষম হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা।

তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর