শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিচারপতি মানিককে ঢাকায় আনা হচ্ছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১২:১০

ভারতে পালাতে গিয়ে আটক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে আসামি করা হয়েছে।

ফলে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। সেজন্য আগামী ৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন আদালত।


ওই দিন তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এ কারণে তাকে সিলেট থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।
বর্তমানে শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট কেন্দ্রীয় কারাগারের হেফাজতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকার আদালতে হাজির করতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তাকে কখন, কবে ঢাকায় নেওয়া হবে।


গত ২৪ আগস্ট সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরী মানিককে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে জখম এবং স্পর্শকাতর স্থানে আঘাত ছিল। সেদিন রাতে দুই দফা অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে সাধারণ কেবিনে নেওয়া হয়।


গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর