শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রোনাল্ডোকে নিয়েই নেশন্স লিগে পর্তুগাল

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১৩:৪২

বয়স ৩৯ পেরোতে চলেছে। তার ওপর সবশেষ ইউরোতেও গোলের দেখা পাননি। পেনাল্টি গোল করতে না পেরে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। সেই তাকে নেশন্স লিগের দলে রাখবেন কিনা পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস তা নিয়ে প্রশ্ন ছিলই। তবে শেষ পর্যন্ত রোনাল্ডোকে রেখেই ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন মার্তিনেস।

নেশন্স লিগের ২ ম্যাচের জন্য শুক্রবার ২৫ জনের দল ঘোষণা করেছে পর্তুগাল। যেই ম্যাচ দুটি হবে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। যেই দলে জায়গা হয়েছে রোনাল্ডোর। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৩০ গোলের মালিককে বাদ দেননি মার্তিনেস।

শুধু নেশন্স লিগই নয় ২০২৬ বিশ্বকাপের নতুন চক্র সামনে রেখে আরও ৩ তরুণ ফুটবলারকে দলে ডেকেছেন মার্তিনেস। তারা হলেন, চেলসির ২১ বয়সী ডিফেন্ডার রেনাতো ভেইগা, লিলের ২২ বছর বয়সী ডিফেন্ডার চিয়াগো সান্তোস ও স্পোর্টিং লিসবনের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড জিওভানি কুয়েন্দা।

অন্যদিকে বাদ পড়েছেন কদিন আগে ম্যানচেস্টার সিটি ছেড়ে আল হিলালে পাড়ি জমানো ৩০ বছর বয়সী ডিফেন্ডার জোয়াও কান্সেলো। এই মাসের শুরুতে অবসরে যাওয়ায় স্বাভাবিকভাবে দলে নেই আরেক ডিফেন্ডার পেপে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল। তিন দিন পর ঘরের মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর