বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাশিয়ায় আগ্নেয়গিরি দেখতে গিয়ে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৮

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় ২২ আরোহীসহ একটি হেলিকপ্টারের খোঁজ পাওয়া যাচ্ছে না। আরোহীদের বেশির ভাগই ছিলেন পর্যটক।

রাশিয়ার জরুরি বিষয়সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি কামচাটকা উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভচকাজেতস আগ্নেয়গিরির কাছাকাছি একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের একটু পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় হেলিকপ্টারটি।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডোভ জানিয়েছেন, ৩১ আগস্ট সকাল ১০টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর হেলিকপ্টারের ক্রুরা নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। ভিতয়াজ-এরোর মালিকানাধীন এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি সোভিয়েত আমলে তৈরি। হেলিকপ্টারে ১৯ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিলেন। অদৃশ্য হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনো ধরনের সমস্যার কথা জানাননি।

উদ্ধারকর্মীদের একটি দল স্থলভাগেও অনুসন্ধান চালাচ্ছে। রাতেও আকাশপথে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত ছিল। ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। 

কামচাটকা উপদ্বীপটি মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারেরও বেশি পূর্বে অবস্থিত। ওই এলাকা সক্রিয় আগ্নেয়গিরি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর