বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শাহজাদপুরে ৫ দিন পর নিখোঁজ সোয়াইবের লাশ উদ্ধার

মোঃ রায়হান আলী ,(শাহজাদপুর) সিরাজগঞ্জ

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাউতারা সুইজগেট এলাকায় পিকনিক করতে এসে স্কুল ছাত্র সোয়াইব পানিতে ডুবে নিখোঁজ হয় গত ২৮ আগস্ট।


২৮ আগস্ট সকালে উল্লাপাড়া উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহজাদপুরের বিনোদন প্রেমী এলাকা খ্যাত রাউতারা সুইস গেটে আসে। একদল শিক্ষার্থী রান্না করতে থাকে। অন্যদিকে ৪ শিক্ষার্থী রাফি, মওদুদ, মাসুম ও সোয়াইব পানিতে গোসল করতে নামে। পানিতে প্রচন্ড স্রোতে তিনজন উঠলেও সোয়াইব (২১) আর উঠতে পারে নাই।


শত শত মানুষ বিভিন্ন কৌশলে প্রায় দুইদিন তার সন্ধান করে।
কোন ভাবেই তার কোন সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে স্বজনরা পার্শ্ববর্তী সকল এলাকায় খবরটি ছড়িয়ে দেন। যেন কেউ তার সন্ধান পেলে স্বজন দের জানায়।


দীর্ঘ ৫ দিন অতিক্রান্ত হওয়ার পর ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার দিকে বাঘাবাড়ি তেলের ডিপো এর পেছনে একটি লাশ ভেসে ওঠে।
সেখানকার স্থানীয়রা সোয়াইব স্বজনদের খবর দিলে তারা এসে লাশটি সোয়াইব এর বলে নিশ্চিত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর