শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাহজালালে প্রায় তিন কোটি টাকার স্বর্ণসহ দুই নারী আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি টাকার স্বর্ণসহ দুই নারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (২ সেপ্টেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আনুমানিক সকাল পৌনে ৯টার দিকে অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ থেকে ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই যাত্রীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের দুজনের দুটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগগুলো খোলা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিলে ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২.৭৮৪ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬৪ লাখ টাকা।

আটক স্বর্ণবারগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া ও বিমানবন্দর থানায় যাত্রীদের হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর