শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সুইডেন থেকে এসে যেভাবে তিনি ‘দেশি গার্ল’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৮:০৪

 

বয়স তখন পাঁচ বছর। সুইডিশ টেলিভিশনে হঠাৎই বলিউডের একটা ছবির গানে দেখেন, রঙিন পোশাক পরে নাচছে রূপসী মেয়েরা। তাদের মধ্যে প্রাণশক্তি যেন উপচে পড়ছে। তাদের অভিব্যক্তি, নাচের মুদ্রা দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি

এরপর ইউটিউবে প্রচুর হিন্দি সিনেমা দেখেছেন। সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবিটি তাঁকে দারুণভাবে আকর্ষণ করে। পরিচালকের গল্প বলার ধরন মুগ্ধ করে। এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতকে দেখে মনে মনে বলে উঠেছিলেন—তিনিও যদি হতে পারতেন মাধুরী বা ঐশ্বরিয়ার মতো একজন

তবে পথটা সহজ ছিল না। ২০১২ সালে ভারতের মুম্বাই আসেন। একটি এজেন্সির সঙ্গে চুক্তির পর বিজ্ঞাপনচিত্র সুযোগ পান। কিছুটা পরিচিতি পান সৌরভ ভার্মার ‘মিকি ভাইরাস’ দিয়ে। ২০১৩ সালে সুযোগ পান ‘বিগ বস’-এ এটা তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়

তাঁর জন্য বড় সমস্যা ছিল ভাষা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাষা আমার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। হিন্দি জানতাম না। আপনি যদি আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী ও সাহসী হন, তাহলে সব বাধা দূর করতে পারবেন। অবশ্যই ধৈর্য রাখতে হবে। নিজেকে ঘষামাজা করে আরও উন্নত করতে হবে। অবশ্যই নিজের কাজের প্রতি সততা আর নিজের প্রতি আস্থা রাখতে হবে’

হিন্দি, কন্নড়, তামিল মিলিয়ে গত এক দশকে বেশ কয়েকটি কাজ করলেও অভিনেত্রী হিসেবে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। অনেকগুলো রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। বলতে গেলে বিদেশ থেকে ভারতীয় সিনেমায় অভিনয়—তাঁর পথটা অনেকটা ক্যাটরিনা কাইফের মতোই। তবে ক্যাটরিনা সাফল্য পেলেও তিনি এখনো পাননি

তিনি আর কেউ নন, এলি আব্রাহাম। আজ তাঁর জন্মদিন। সামনে তাঁকে দেখা যাবে হিন্দি সিনেমা ‘গণপথ’-এ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর