বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে রাইফেলের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৬

নরসিংদীতে ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনের ঝোঁপ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার।

তিনি বলেন, গত ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনে অভিযান চালাই।

এ সময় হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢালুতে ঝোঁপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড করে এ্যামুনেশন ধারণযোগ্য ৩টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি নরসিংদী মডেল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর