বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চবি: বাজেটের ৭৮ শতাংশই বেতন-ভাতা ও পেনশন খাতে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ১৩:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা।

ঘাটতি বাজেট ৬ কোটি ৯২ লাখ টাকা। মোট বাজেটের ৭৭ দশমিক ৩৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা ও পেনশন খাতে।

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে চবির ৩৫তম বার্ষিক সিনেট সভায় এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ। 

সিনেট সভায় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫১ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া পেনশন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ টাকা। সেই হিসেবে বেতন-ভাতা ও পেনশন খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩১৩ কোটি ৬১ লাখ টাকা। যা মোট বাজেটের ৭৭ দশমিক ৩৬ শতাংশ।

এবার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ১১ শতাংশ। গত অর্থবছরে ছিলো ৬ কোটি ৯০ লাখ টাকা। 

সিনেটে সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করছে। এ ধারা অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সহযোগিতা চান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর