বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নানকের পালানোর গুঞ্জনে সীমান্তে পাহারা-তল্লাশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এমন খবরে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবি।

সোমবার দুপুর ২টা থেকে ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার কেএম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি মেহেদী হাসান।

জানা যায়, সোমবার দুপুরের দিকে জাহাঙ্গীর কবির নানক জুড়ীর ফুলতলা সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা করছেন এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফুলতলা সীমান্তের আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ওই এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল আলম লিজনের বাসায় ও সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

তবে বিজিবির একটি সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমান্তের চুংগাবাড়ী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক রোহিঙ্গাকে পুশ ব্যাক করতে চাইলে বিজিবি বাধা দেয়।

এলাকাবাসীর অনেকের ধারণা, এ ঘটনা থেকে জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এরকম সংবাদ ছড়িয়ে পড়তে পারে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর