শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চালু কারখানায় বন্ধ কারখানার শ্রমিকদের হামলা, সংঘর্ষে নারী নিহত

সাভার প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২

সাভারের আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ শ্রমিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে মাসকট শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এসময় তাদের কারখানার সামনে রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাসকট কারখানার শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। উভয়পক্ষের আরও অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর