বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১২

পার্বত্য চট্টগ্রামে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদরে মো. মামুন নামের একজন ব্যক্তির মরদেহ পাওয়া গেলে একটি গোষ্ঠী দীঘিনালায় পাহাড়িদের বাড়িঘর ও দোকান অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দাঙ্গা শুরু করে। এমতাবস্থায় পাহাড়ি নাগরিকরা আত্মরক্ষায় সংগঠিত হলে একদল মানুষ তাদের ওপর সশস্ত্র হামলা করে।

এতে তিনজন নিহত হন এবং শতাধিক পাহাড়ি আহত হয়। পরবর্তীতে গত ১৮ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাঙামাটি আঞ্চলিক পরিষদের অফিস ভাঙচুর করা হয়। ওই দিন আরো একজন পাহাড়ি নিহত হন।

এই পরিস্থিতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সংঘটিত ঘটনার সুষ্ঠ তদন্তের জোর দাবি জানাচ্ছে এবং নির্যাতিতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার জোর আহ্বান জানাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর